যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে ‘হেনস্তাকারী’ সেই ব্যক্তি কারাগারে

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে ‘হেনস্তাকারী’ সেই ব্যক্তি কারাগারে

নরসিংদী প্রতিনিধি

পোশাক পরাকে কেন্দ্র করে নরসিংদী স্টেশনে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় হেনস্তাকারী ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার সন্ধ্যায় জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাতে সিসিটিভির ফুটেজ দেখে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইসমাইলকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। তবে তার বিরুদ্ধে হেনস্তার শিকার কেউ অভিযোগ করেননি। শনিবার বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তখন ফৌজদারি আইনের ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠান।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহিদী বলেন, আমরা ভাইরাল হওয়া ভিডিও দেখে হেনস্তার শিকার তরুণীর সঙ্গে থাকা এক তরুণকে শনাক্ত করেছি। তাকে ফোন করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ জানাতে বলা হয়েছিল, তবে তিনি জানিয়েছেন, তারা থানা-পুলিশে জড়াবেন না। এরপর থেকে তার মোবাইল বন্ধ।
উল্লেখ্য, বুধবার ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্র্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। ওই সময় এক নারী তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেসহ ওই নারী সেই তরুণী ও যুবককে মারধর শুরু করে এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করে। তারা নিরুপায় হয়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেয়।

পরে তরুণীকে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com