যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গরম তেলে শিশুর হাত ঝলসে দিলেন বাবুর্চি

গরম তেলে শিশুর হাত ঝলসে দিলেন বাবুর্চি

যশোর প্রতিনিধি ;
এক শিশুর হাত ঝলসে দিয়েছেন বাবুর্চি। এ ঘটনায় অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে যশোর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। আহত রাহাত জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুর উপজেলার মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।

দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান বলেন, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন রাহাতের মা। পরে রাতের খাবার খেতে ভৈরব হোটেলে যান তারা। খাওয়া শেষে বের হওয়ার সময় হোটেলের মুখে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে রাহাতের ধাক্কা লাগে। ক্ষিপ্ত হয়ে রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেন বাবুর্চি ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। পরে তাকে ইবনে সিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ঝলসে গেছে।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, রাহাতকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com