শিরোনাম :
সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চবিতে দুই ছাত্রলীগ নেতাকে যুবলীগকর্মীদের মারধর, ক্যাম্পাস অবরোধ

চবিতে দুই ছাত্রলীগ নেতাকে যুবলীগকর্মীদের মারধর, ক্যাম্পাস অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) দুই নেতা প্রদীপ চক্রবর্তী দু্র্জয় ও মোহাম্মদ রাশেদকে মারধরের প্রতিবাদে পুরো বিশ্ববিদ্যালয় অবরোধ করেছে ছাত্রলীগ। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস।

গতকাল মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকার দিকে এই মারধরের ঘটনা ঘটে। এরপর থেকেই ছাএলীগের নেতাকর্মীরা অবরোধে নামেন।

জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দু্র্জয় ও মোহাম্মদ রাশেদ মোটরসাইকেলযোগে এক নম্বর গেট থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাজার গেট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী গ্রুপের ৭/৮ জন কর্মী দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে। এরপরই তারা আচমকা প্রদীপ ও রাশেদকে মারধর শুরু করেন। ভাঙচুর করা হয় মোটরসাইকেলও। পরে এ ঘটনার প্রতিবাদে ভিএক্স গ্রুপের অনুসারীরা ভোর থেকেই জিরো পয়েন্ট এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখেন।

অবরোধের কারণে এ পর্যন্ত কোনো ট্রেনই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এছাড়াও ক্যাম্পাসে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীদের কোনো বাস। ১ নম্বর গেট থেকে আসা সকল বাস, সিএনজি, রিকশা, মোটরসাইকেলকে জিরো পয়েন্ট এলাকার ৪০০ মিটার আগে থামিয়ে দেওয়া হচ্ছে। ক্যাম্পাসের মধ্যেও বিভিন্ন পয়েন্টে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে আজ ক্লাস হবে কী হবে না এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত অবস্থায় ভিএক্স গ্রুপের এক কর্মী জানান, যে বিশ্ববিদ্যালয় তার নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নেই। আমাদের দুই ছাত্রনেতার ওপরে ঘৃণ্য হামলা হয়েছে। যতক্ষণ না এর ব্যবস্থা নেয়া হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড শহিদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, এখনো সমাধান হয়নি। আজকে ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com