নোয়াখালী জেলা প্রতিনিধি –
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা মোহাম্মদ পুর ইউনিয়ন বিয়ের প্রলোভনে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে
গতকাল রোববার সন্ধ্যার দিকে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ধর্ষক ইব্রাহীম খলিল তুহিন (২৪) উপজেলার মাইজখালী গ্রামের পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে।
সোমবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষণে অন্তঃস্বত্তা তরুনীর পাশের বাড়িতে প্রাইভেট পড়াত তুহিন। আসা যাওয়ার পথে কথাবার্তার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রেমিক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখান তুহিন। প্রথমে পারিবারিকভাবে, পরবর্তীতে সামাজিকভাবে বিষয়টি সমধান করার চেষ্টা করা হয়। ধর্ষক তুহিন বিয়ে না করা ও গর্ভের সন্তানের স্বীকৃতি না দেওয়ায় চাটখিল থানায় একটি মামলা দায়ের করে।
চাটখিল থানার মামলা নং-০২, তারিখ- ০৫/ ০৬/ ২০২২ইং, ধারা-নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply