শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উন্নত বাংলাদেশ গড়তে জনশুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ : তাপস

উন্নত বাংলাদেশ গড়তে জনশুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ : তাপস

 

নিজস্ব প্রতিবেদক :

উন্নত বাংলাদেশ গড় তুলতে জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘জনশুমারি ও গৃহগণনা বিষয়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শুমারি/জরিপ কমিটির সভায়’ তিনি এই মন্তব্য করেন।

শেখ তাপস বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেভাবে আপনারা (কাউন্সিলরবৃন্দ) এই ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করে চলেছেন।

তেমনি আগামী ১৫ জুন থেকে ২১ জুন আপনারা সেভাবে এই জনশুমারিতে সহযোগিতা করবেন। আপনারা সকলেই সম্মিলিতভাবে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন।
১৯৭৪ সালে প্রথম আদমশুমারির ভিত্তিতে জাতির পিতা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করলেও ৭৫ পরবর্তী সরকারগুলো তা না করায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেন। তিনি এই আদমশুমারির ভিত্তিতেই সেই পরিকল্পনা নিয়েছিলেন। সারা বিশ্বে এটাই নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত ৭৫ এর পরে নতুন এক পদ্ধতি বলা হলো, না এসব পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কোনো লাভ নেই। কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে গেলে মেয়াদ শেষ হয়ে যায়। অন্য সরকার চলে আসে। আমি কি করলাম না করলাম বোঝার আগেই তো কাজ শেষ! তো এজন্য এটার দরকার নেই। কি হলো কৌশলগত পরিকল্পনা বা স্ট্রাটেজিক প্লান? দুই বছর, এক বছরের স্ট্র্যাটেজিক পরিকল্পনা নেব, করেই আমরা আমাদের মেয়াদটা সম্পন্ন করব। সারা বিশ্বে এক দিকে আগায় আর ওনারা অন্য পথে ধাবিত হলো। যার ফলে তারা বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার পরে তিনি আবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ করেন এবং সেটার ভিত্তিই হলো এই শুমারি।

বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ডিজিটাল শুমারি করতে যাচ্ছি। এটা আমাদের জন্য একেবারে নতুন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এই অভিজ্ঞতা আমাদেরকে একবারেই অনেক দূর নিয়ে যাবে, যেখানে ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে অনেকটা পথ আমরা অতিক্রম করতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ সফল করতে সকল কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

ব্যক্তির সরবরাহকৃত তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে উল্লেখ করে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন বলেন, হ্যাকারদের কবল হতে সংগৃহিত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এসব তথ্য শুধু সরকারের উন্নয়ন পরিকল্পনায় ব্যবহার করা হবে। কারো ব্যক্তিগত তথ্য অন্য কোনো ব্যক্তি বিশেষের নিকট অবমুক্ত করা হবে না।

সারা দেশে মাঠপর্যায়ে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার স্থানীয় শিক্ষিত যুবক/ যুব মহিলা এই জনশুমারিতে তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আরো জানানো হয়, আগামী ১৫-২১ জুন সারা দেশে একযোগে এই জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হবে। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি হিসেবে পরিচিত এই শুমারিতে Geographic Information System (GIS) বেইজড ডিজিটাল ম্যাপ ব্যবহার করে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ৩ লক্ষ ৯৫ হাজার ট্যাবের মাধ্যমে জনগণের তথ্য সংগ্রহ করা হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সভাপতিত্বে ও সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত শুমারি সভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দসহ করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com