যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পদ্মা সেতুর সংযোগ সড়কে ২ দিন ট্রাক-কভার্ড ভ্যান চলাচল বন্ধ

পদ্মা সেতুর সংযোগ সড়কে ২ দিন ট্রাক-কভার্ড ভ্যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুটির সংযুক্ত সড়ক-মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল শুক্রবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত দুই দিন বন্ধ থাকবে। আজ বুধবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যমের উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এই তথ্য জন্য জানান।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৪ জুন শুক্রবার সকাল থেকে ২৬ জুন রবিবার সকাল পর্যন্ত সেতু সংযুক্ত সড়ক-মহাসড়কে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান ও ট্রাকগুলোকে আগামী ২৬ মে সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের অনুরোধ জানানো হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পরের দিন সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নদীর দক্ষিণ পারে মাদারীপুরে জনসভা করবেন।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন বানচালে নাশকতা প্রতিরোধে রাজধানীর আবাসিক হোটেল ও মেসে তল্লাশির নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com