শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরল মনে নদী দেখতে গিয়ে হারালেন সম্ভ্রম

সরল মনে নদী দেখতে গিয়ে হারালেন সম্ভ্রম

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে প্রেমিকাকে নদী দেখানোর কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আলামিন হোসেন নামে এক প্রেমিকের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলামিন উপজেলার চরচৌহাট এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আলামিনের। এ সুবাদে প্রেমিকাকে নদী দেখানোর কথা বলে শুক্রবার সকালে একটি রিসোর্টে নিয়ে যান আলামিন। এরপর একাধিকবার ধর্ষণ করেন। দুপুর পর্যন্ত রিসোর্টে থাকেন তারা। বিষয়টি কাউকে না বলতে প্রেমিকাকে প্রাণনাশের হুমকিও দেন প্রেমিক।

ভুক্তভোগী স্কুলছাত্রী বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে আলামিনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে আমাকে নদী দেখানোর কথা বলে শুক্রবার সকালে রওনা হন। এরপর দুপুরের দিকে শহর অঞ্চলের একটি রিসোর্টে নিয়ে যান। সেই শহর ও রিসোর্ট চিনি না। সেখানে একটি কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য আমার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ারও হুমকি দেন আলামিন। পরে বিকেলে বাড়ি ফিরেই পরিবারের লোকজনকে বিষয়টি জানাই।

এ ব্যাপারে সাবেক ইউপি মেম্বার মো. জাকির হোসেন বলেন, যে ঘটনায় ঘটুক না কেন মেয়েটি বাচ্চা মানুষ। তাই তার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। এজন্য স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছি।

কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণের বিষয়ে কেউ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজখবর নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com