যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ঢাকা কলেজ শিক্ষার্থীর

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ঢাকা কলেজ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শাওন (২৩)।

শাওন ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে সবুজবাগের বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে ওঠার পর দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এরপর ঢামেক হাসপাতালে নেওয়া হলে শাওনকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।
মিরাজুল ইসলাম শাওন শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন শাওন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com