শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াশ বাজেট অপ্রতুল

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াশ বাজেট অপ্রতুল

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত জাতীয় বাজেটে ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ওয়াশ খাতের বরাদ্দ বাড়লেও তা সার্বিক এডিপি বৃদ্ধির তুলনায় কম। মঙ্গলবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরাপদ স্যানিটেশন, পরিবেশ ও সক্ষমতা তৈরির বিষয়ে বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা অপ্রতুল হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। এর ফলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো ধীরগতিতে বাস্তবায়িত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে আঞ্চলিক বৈষম্য কমানোর ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রবণতা রয়েছে। হাওর এবং পার্বত্য এলাকায় বরাদ্দ কিছুটা বেড়েছে। তবে চর এবং উপকূলীয় এলাকায় বরাদ্দ বাড়েনি। বক্তারা বলেন, এ ধারাটি উপকূলীয় অঞ্চল ও চরে বসবাসকারী মানুষের জন্যও যথাযথভাবে অব্যাহত রাখা উচিত, যাতে করে কেউ যেনো পিছিয়ে না পড়ে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলো নির্বাচনের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগী হওয়া এবং গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের ওয়াশ খাতের বরাদ্দের ব্যবধান ঘোচানোর ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। দূরবর্তী অঞ্চলের প্রান্তিক কমিউনিটির মানুষের জন্য আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বর্তমান বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা কম বলেও অনুষ্ঠানে বক্তারা মতামত তুলে ধরেন।

ওয়াটারএইড, পিপিআরসি, ফানসা-বিডি, এফএসএম নেটওয়ার্ক, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, এন্ড ওয়াটার পোভার্টি, এমএইচএম প্ল্যাটফর্ম, ইউনিসেফ ও ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ওয়াটারএইডের সহযোগিতায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) একটি বিশ্লেষণে দেখা গেছে, সামগ্রিক এডিপি ৭.৫ শতাংশ বৃদ্ধির তুলনায় ওয়াশ এডিপি বরাদ্দ ৫.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবিত বাজেটের এডিপি বাজেটে মোট ওয়াশ বাজেট হলো এডিপি বরাদ্দের ২৪৬০.৬৬ বিলিয়ন টাকার মধ্যে মাত্র ১১৮.২ বিলিয়ন।

পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, ওয়াটারএইডের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর হোসেন ইশরাত আদিব ও ওয়াশ নেটওয়ার্কের প্রতিনিধিগণ সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন। এছাড়া, সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ওয়াশ স্পেশালিস্ট, সাংবাদিক ও উন্নয়ন কর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com