নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহায় পোশাক কর্মীদের জন্য বিশেষ ট্রেন চালু করা হবে। গাজীপুরের জয়দেবপুর থেকে এ ট্রেনের টিকিট নেয়া যাবে।
শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের জন্য উন্নত মানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ঈদুল ফিতরে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এবার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অনেকেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পেরেছেন।
তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে কক্সবাজার রুটের রেললাইন নির্মাণ সম্পন্ন হবে এবং ঢাকা থেকে ভাঙ্গা যেতে পারব। ৬০টি ডুয়েলগেজ কোচ আসছে। আরো ১০০টি পাইপলাইনে আছে। ডাবল লাইন এবং পদ্মা সেতুতে রেললাইন হয়ে গেলে আমাদের সক্ষমতা আরো বাড়বে। তখন যাত্রীরা ট্রেনে নিরাপদে গন্তব্যে যেতে পারবেন।
Leave a Reply