শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চবিসাসের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

চবিসাসের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সমাজবিজ্ঞান অনুষদের ৫০২ নাম্বার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যাকারিয়া এবং চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশহাবুর রহমান শোয়েব।

সম্প্রচার সাংবাদিকতা বিষয়ে দিকনির্দেশনা দিয়ে চবিসাসের সাবেক সভাপতি আশহাবুর রহমান শোয়েব বলেন, সম্প্রচার সাংবাদিকতার ধরন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। টিভি চ্যানেলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর টিভির সংখ্যা। পাশাপাশি বাড়ছে এই পেশার কর্মীদের চ্যালেঞ্জ। এক্ষেত্রে দক্ষ হতে না পারলে এখানে টিকে থাকা কঠিন। পাশাপাশি থাকতে হবে পরিশ্রমের মানসিকতা।

তিনি বলেন, যাদের টেলিভিশনে কাজ করার ইচ্ছা আছে, তাদের উচিত আগেই থেকেই তৈরি করে নেওয়া। বর্তমানে একজন রিপোর্টারকে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। সেজন্য মিডিয়া হাউজগুলো সব কাজে পারদর্শীদের বেছে নেন।

‘সংবাদ লিখার কৌশল ও অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ে সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যাকারিয়া বলেন, সংবাদ তৈরি হয় গণমানুষের জন্য। তাই একজন সংবাদ কর্মীকে সবসময় সহজ ভাষা ব্যাবহারের চেষ্টা করতে হবে। যতটুকু সম্ভব বাহুল্য শব্দের ব্যবহার কমাতে হবে। অতিরঞ্জিত করে সংবাদ পরিবেশের যে চেষ্টা তা থেকে বিরত থাকতে হবে। অনুসন্ধান নির্ভর সংবাদের ক্ষেত্রে তথ্য ও প্রমাণ যথাযথ রাখতে হবে। খবরের ভেতরেও খবর থাকে। সংবাদকর্মী কে কৌতুহলী মন নিয়ে সেই খবর বের করে আনতে হবে।

তিনি বলেন, অনুসন্ধানী শুরু হয় একটি প্রশ্ন থেকে৷ এই প্রশ্নের সূত্র ধরে সামনে আগাতে হয়৷ অনুসন্ধানী সংবাদ সব সময় কোনো না কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে যায়। তারা চায় সাংবাদিককে চাপে রাখার জন্য, তাই তথ্য হতে হবে নির্ভুল। আর অভিযুক্তদের বক্তব্য দিয়েই সংবাদ লিখতে হবে।

সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আহমাদ সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, অর্থ সম্পাদক রুমান হাফিজ, প্রচার সম্পাদক ইমাম ইমু, কার্যকরী সদস্য মোহাম্মদ আজহার। এছাড়া সমিতির সদস্যবৃন্দ ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন৷

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে চবিসাসের সাবেক দায়িত্বশীল এবং বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com