শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চা উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা

চা উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা

মৌলভীবাজারপ্রতিনিধি:

চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে মৌলভীবাজারে চা উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সাময়িক বন্ধ কয়েকটি বাগানের কার্যক্রম। তবে আবহাওয়া অনুকূলে এলে সংকট কাটার আশা সংশ্লিষ্টদের।
মৌলভীবাজারে চা উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা

 

রাতে বৃষ্টি আর দিনে ঝকঝকে সূর্যের আলো–এটি চা চাষের জন্য অনুকূল আবহাওয়া। কয়েক বছর ধরে এই আবহাওয়ার জন্য উৎপাদনও হয়েছিল ভালো।

তবে চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাগানগুলোতে ক্ষতিকারক পোকা আক্রমণ শুরু হয়েছে।

আবহাওয়া বিভাগ জানায়, মে ও জুন মাসে ১২০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

এ বিষয়ে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত মে ও জুন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া জুলাই মাসে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভরা মৌসুমে মাত্রাতিরিক্ত বৃষ্টি তৈরি করেছে উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। বৃষ্টির কারণে অনেক বাগানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে মালিকপক্ষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরাও।

বাংলাদেশ টি-অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জিএম শিবলী জানান, রোগমুক্ত পাতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা।

চা-বোর্ডের দেয়া তথ্যমতে, এ বছর দেশের ১৬৭টি চা-বাগান থেকে ৯ কোটি ৭০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com