শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে মঙ্গলবার ১৯১৫ মেগাওয়াট লোডশেডিং

দেশে মঙ্গলবার ১৯১৫ মেগাওয়াট লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক:

প্রতীকী ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) প্রথম দিনে সারাদেশে এক হাজার ৯১৫ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক শামীম হাসান।

তিনি জানান, মঙ্গলবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৪০০ মেগাওয়াট। আমরা উৎপাদন করেছি ১২ হাজার ৪৪২ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি মেটাতে এক হাজার ৯১৫ মেগাওয়াট লোডশেডিং করা হয়।

প্রসঙ্গত, দেশে জ্বালানি সংকট এড়াতে বিদ্যুতের রেশনিংয়ের আশ্রয় নেয় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে দেশে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নামাজের সময় ছাড়া প্রতিটি মসজিদের এসি, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে এক দিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com