শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডেঙ্গু রোগীর তথ্য দিলে মশা মারার কার্যক্রম আরও জোরদার করতে পারব’

ডেঙ্গু রোগীর তথ্য দিলে মশা মারার কার্যক্রম আরও জোরদার করতে পারব’

 

নিজস্ব প্রতিবেদক:
হাসপাতালে যেসব ডেঙ্গু রোগের আছে তাদের তথ্য সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‌‘আমাদের ডেঙ্গু রোগীর তথ্য দিলে আমরা সেই রোগীর বাসার এলাকায় গিয়ে ব্যাপকভাবে লার্ভাসাইডিং, ফগিংসহ মশা মারার কার্যক্রম আরও জোরদার করতে পারব। ফলে সেই এলাকায় এডিস মশার সংখ্যা কমে আসবে, ডেঙ্গু রোগে মানুষ কম আক্রান্ত হবে।’

আজ শনিবার রাজধানীর লালমাটিয়া এলাকায় ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় নাগরিকদের সহযোগিতা, সচেতনতা চাই। সবাই সচেতন না হলে সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা সবাই কাজ করে যাচ্ছি, সবসময় আমাদের কর্মকর্তা, কর্মচারীরা মাঠে আছেন। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ করে যাচ্ছি, এর সঙ্গে যদি নাগরিকরা একটু সচেতন হন, তাহলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি হাসপাতালে যখন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হন তখন যদি সেই তথ্য আমরা পূর্ণাঙ্গভাবে পাই তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারি। ওই রোগীর বাসার এলাকায় গিয়ে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম আরও গতিশীল করতে পারি। তাহলে ওই এলাকায় আর ডেঙ্গু রোগী পাওয়ার আশঙ্কা অনেকটাই কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘মশা নিয়ন্ত্রণে আমরা কিন্তু এখন আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছি। এর মাধ্যমে আমাদের কাজ আরও সহজ হয়ে গেছে। ইতোমধ্যে আমরা প্রায় ২২ হাজার ভবনের ছাদ পরিদর্শন করেছি ড্রোনের মাধ্যমে। সবাই বারবার ভুল বোঝেন- আমরা কিন্তু ড্রোন দিয়ে মশা মারছি না, শুধু মশার উৎপত্তিস্থল, ছাদের উপরের অবস্থান মনিটরিং করছি। যদি ড্রোনের মাধ্যমে ছাদের ওপর মশার উৎপত্তি উপযোগী পরিবেশ দেখতে পাই, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘গত বছর জুলাই মাসে উত্তর সিটি করপোরেশনের এই জোনে প্রায় ২৩শ ডেঙ্গু রোগী ছিল। কিন্তু চলতি বছরের জুলাই মাসে এই জোনে মাত্র ৮০০ ডেঙ্গু রোগীর খবর আমাদের কাছে আছে। আমাদের চেষ্টার ফলে গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী অনেক কমে এসেছে। এখন জনগণের সহযোগিতা, তাদের একটু সচেতনতাই পারে ডেঙ্গু রোগীসহ মশার উপদ্রব আরও কমিয়ে আনতে। তাই জনগণকে বলব, আপনারা আমাদের সঙ্গে থাকুন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com