শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন প্রজন্মের বন্ধুদের সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকতে হবে : সুজিত রায় নন্দী

নতুন প্রজন্মের বন্ধুদের সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকতে হবে : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সুজিত রায় নন্দী

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের বন্ধুদের সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

শনিবার বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে ‘সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে বন্ধুত্বের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে আমাদের সমাজ। সাম্প্রদায়িক সংঘাতে আজ মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা অস্তিত্বের সংকটে। ধর্মের নাম ব্যবহার করে একটি চক্র আমাদের সমাজে অধর্ম ছড়িয়ে দিচ্ছে। এই চক্রের হাতে ধর্মও আজ নিরাপদ নয়। এরা ধর্মকে কলুষিত করছে। মানবতা ভূলুণ্ঠিত করছে। প্রতিটি ধর্ম মানবতার কথা বলে, শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। বন্ধুত্বের মধ্য দিয়েই শান্তিপূর্ণ সহাবস্থান করা সম্ভব। বন্ধুত্বের শক্তি কাজে লাগিয়ে যুব-তরুণদের সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসত হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা সভ্যতার শত্রু, মানবতার শত্রু। দেশের ও জাতির শত্রু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হলে যেকোনো বিষয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, সকল ক্ষেত্রে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ বিষয়।
বন্ধু দিবসে আমাদের সকল ধর্মের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতি হিংসা নয়। প্রতি হিংসা সব কিছু ধ্বংস করে দেয়। হানাহানি থাকবে না। ভেদাভেদ থাকবে না। শ্রদ্ধা-সম্মান থাকবে। সকল ধর্মের বন্ধুরা একে অপরকে শ্রদ্ধা সম্মান করবে। একজনকে সম্মান করলে আমার সম্মান বাড়বে।

সুজিত রায় নন্দী বলেন, সামাজিক মাধ্যম ফেসবুকে সত্য-সুন্দর ও ন্যায়ের বিষয় তুলে ধরতে হবে। ফেসবুকের মাধ্যমে কারো ধর্মীয় অনূভুতিতে আঘাত দেয়া হবে, আত্মহত্যার শামিল। অসামাজিক ও অশ্লীলতা ফেসবুক ছাড়ানোও হচ্ছে অপরাধের কাজ। এদের বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও সর্তক থাকতে হবে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আরও বলেন, বিপদে আপদে সুখে-দুঃখে আমাদের মানুষের পাশে দাঁড়তে হবে। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তাই শিখিয়ে গেছেন। আসুন আজকে আমরা শপথ নেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে মোকাবিলা করে, সত্য ও সুন্দরের জয় নিশ্চিত করবো। এই বাংলাদেশ সাম্প্রদায়িকতার স্থান হতে পারে না। জঙ্গিবাদের স্থান হতে পারে না।

সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় আলোচনা
সভায় আরও বক্তৃতা করেন সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আল্লামা মুহিউদ্দিন খান ফারুকী, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি মানিক লাল ঘোষ, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো. শফিউল আলম শফিক প্রচার, বিডি সমাচারের সম্পাদক মসহিন হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com