নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনরত রনি
রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র মহিউদ্দিন রনিসহ ৩ শিক্ষার্থীকে রেলওয়ে মন্ত্রণালয়ের অংশীজন সভায় প্রতিনিধি করে প্রজ্ঞাপন জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতিনিধি হিসেবে মনোনীত অপর দুই শিক্ষার্থী হলেন- কামরুন্নাহার মুন্নী, রিফাত জাহান শাওন।
এ বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন রনি বলেন, অংশীজন সভা সদস্য বলতে রেলপথ মন্ত্রণালয়ের যত কর্মকর্তা, কর্মচারী, স্টাফ, রেলওয়ে পুলিশ, আনসার, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধানদের সমন্বয়ে গঠিত মিটিং বা উন্নয়ন বোর্ড। সেখানে আমাকে ও আমার একজন বিভাগের বড় বোন, ও ছোট ভাইকে সদস্য করা হয়েছে।
আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নে পর্যবেক্ষক এবং সকল যাত্রীদের সুবিধা অসুবিধা তুলে ধরে তাদের হয়ে কথা বলা বা চাপ প্রয়োগকারী প্রতিনিধি হিসেবে। যা একদমই বিনা পারিশ্রমিকে, কোনো প্রকার ব্যক্তি সুবিধা ছাড়া। এটি কোনো চাকরি নয়। জনগণের অভিযোগ নিয়ে কথা বলার জন্য।
Leave a Reply