যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিবন্ধন দেবে ডিএনসিসি ২ লাখ রিকশার

নিবন্ধন দেবে ডিএনসিসি ২ লাখ রিকশার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকায় লাইসেন্স ছাড়াই অনেক অবৈধ রিকশা চলছে। রিকশাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে কিউআর কোডযুক্ত লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।
বুধবার ডিএনসিসি নগর ভবনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার নিবন্ধন আছে। কিন্তু এখন ১০ লাখের বেশি রিকশা চলছে। এগুলোর কোনো ডাটাবেজ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি- অনিবন্ধিত রিকশা তুলে দেব। নতুন করে কিউআর কোডযুক্ত করে দুই লাখ রিকশা নিবন্ধন দেব। কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যাবে রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়? অর্থাৎ যাবতীয় তথ্য এই কিউআর কোডের মাধ্যমে জানা যাবে।

ডিএনসিসি মেয়র বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ডিএনসিসি গড়ে ৫০ শতাংশ সড়কবাতি নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখছে। অফিসগুলোতেও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশা সেই বিদ্যুৎ অপচয় করছে। তারা বিদ্যুতের বিল দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি- ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সমন্বিত অভিযান চালাবো।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক খোরশেদ আলম, শাহ জিয়াউল হকসহ ডিএনসিসির কাউন্সিলর এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com