ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথী। শনিবার (৬ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়। একইদিন দুপুরে বিভাগের সভাপতির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন শিরিনা খাতুন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ই আগস্ট বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুনের মেয়াদ শেষ হয়। পরে ৬ আগস্ট শিরিনা খাতুনকে সেই পদে নিয়োগ দেয়া হয়। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত সভাপতি শিরিনা খাতুন বলেন, সদ্যবিদায়ী সভাপতি বিভাগের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এই ধারা অব্যাহত রাখতে আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। এই কাজে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী ও সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন।
Leave a Reply