যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়া সরকারী কলেজ ক্যাম্পাস থেকে দুই বখাটে আটক

কুলাউড়া সরকারী কলেজ ক্যাম্পাস থেকে দুই বখাটে আটক

, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়া সরকারি কলেজ থেকে দুই বখাটে যুবককে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
বুধবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে কুলাউড়া সরকারি কলেজের ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত দুই বখাটে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে প্রিন্সিপাল আব্দুল হান্নানসহ কলেজের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ ও কলেজে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে। পরে কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হান্নান কুলাউড়া থানায় খবর দিলে কুলাউড়া থানার এসআই মো: শাহ আলম সঙ্গীয় ফোর্সহ কলেজে গিয়ে দুই বখাটকে আটক করেন।
আটককৃত বখাটেরা কুলাউড়ার দক্ষিণ রেল কলোনির আলাউদ্দিনের ছেলে ইমন আহমদ (২০) ও জয়পাশা গ্রামের মর্তুজ আলীর ছেলে তৌফিকুর রহমান (১৮)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই বখাটকে ফৌজধারী কারা বিধি আইনের ১৫১ ধারায় মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com