নিজস্ব প্রতিবেদক :
চকবাজারের একটি চারতলা ভবনে আগুনে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চকবাজারের দেবীদ্বারঘাট এলাকার কামালবাগের চারতলা ভবনে সোমবার লাগা আগুনে ৬ জনের মৃত্যু হয়। তারা সবাই হোটেল কর্মচারী। তারা সবাই ভবনটির নিচতলার বরিশাল হোটেলের কর্মচারী।
হোটেলটির ঠিক উপরেই তাদের থাকার ব্যবস্থা ছিল। রাতভর কাজ শেষে সোমবার সকালে তারা একসঙ্গে ঘুমাতে গিয়েছিলেন। এরপর অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা।
Leave a Reply