নিজস্ব প্রতিবেদক :
মাতুয়াইলে প্যাকেজিং কারখানার লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইল কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্ষয়ক্ষয়তির হিসাব এখনো জানা যায়নি। সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পাওয়ার পর একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
Leave a Reply