শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইফোন ফিরিয়ে দেওয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

আইফোন ফিরিয়ে দেওয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে ফিরিয়ে দেওয়ায় রিকশাচালক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

রোববার ডিএনসিসি কার্যালয়ের হলরুমে আমিনুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে ওই রিকশাচালককে এই পুরস্কার দেন মেয়র।

এ সময় আতিকুল ইসলাম বলেন, মানুষের মধ্য থেকে এখনো সততা উঠে যায়নি। একজন রিকশাচালক দিনে আর কত টাকাই বা আয় করেন। চাইলে তিনি ওই ফোনটি বেঁচে দিতে পারতেন। তা না করে ফোনের মালিককে খুঁজে বের করে ফোনটি তার হাতে তুলে দিয়েছেন।

পুরস্কার পেয়ে আনন্দিত আমিনুল ইসলাম বলেন, পুরস্কার পেয়ে আমি খুব খুশি। তবে কোনো পুরস্কারের আশায় এই কাজ করিনি। অন্যের জিনিস ব্যবহার করতে চাইনি। তাই মোবাইলটি ফেরত দিয়েছি।

এর আগে গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিকশাচালক আমিনুলকে সততার পুরস্কার হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি তাকে নগদ টাকাও পুরস্কার দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজধানীর গুলশান এলাকায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় একটি মুঠোফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান রিকশাচালক আমিনুল ইসলাম। এরপর ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মুঠোফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।
আমিনুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় থাকেন। জেসমিন একটি পোশাক কারখানায় কাজ করেন। আমিনুল-জেসমিন দম্পতির দুটি সন্তান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com