শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাঁচদিন পুরোদমে ক্লাস হলে শিক্ষার গতি বাড়বে: শিক্ষামন্ত্রী

পাঁচদিন পুরোদমে ক্লাস হলে শিক্ষার গতি বাড়বে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন- পিআইডি

সপ্তাহে ৫ দিন পুরোদমে ক্লাস হলে শিক্ষার গতি কমবে না; বরং বাড়তে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার রাজধানীর ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষকদের উদ্দেশে দীপু মনি বলেন, সকল চাকরিজীবী কিন্তু ৬ দিন কাজ করেন না। একটি বিরাট অংশ পাঁচ দিন কাজ করেন। কিন্তু আমাদের শিক্ষকরা সপ্তাহে ছয় দিন কাজ করেন। এখন থেকে যদি তারা দুটি দিন সাপ্তাহিক ছুটি পান তাহলে পূর্ণ উদ্যোমে কাজ করবেন। এতে শিক্ষার গতি তো কমবেই না বরং বাড়তে পারে।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন করার পরিকল্পনা ছিল। সেটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। চলমান অবস্থায় সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেউ কেউ বলেছিলেন যে, বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ রাখা যায় কি না। কিন্তু আমাদের দেশে অনেক পরিবারের বাবা-মা কর্মজীবী। সেই বিবেচনায় শুক্র ও শনিবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সপ্তাহে পাঁচদিন শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে খোলা থাকবে। এরমধ্যে যে রেমেডিয়াল ক্লাস হওয়ার কথা ছিল তাও চলবে।

জ্বালানি সাশ্রয় হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ গড়ি চলে তার একটা বিরাট অংশ স্কুলে বাচ্চাদের আনা-নেয়া করে। একটা দিন যদি বন্ধ থাকে তবে অবশ্যই জ্বালানি সাশ্রয় হবে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান একদিন বন্ধে স্কুল-কলেজের বিদ্যুৎও সাশ্রয় হবে।

ঢাকায় একই সময়ে অফিস ও স্কুল চলার কারণে বিশাল যানযটের সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজের সূচিতে কোনো পরিবর্তন হবে কি না- এমন প্রশ্নে দীপু মনি বলেন, আপাতত আমাদের ক্লাস রুটিন পরিবর্তনের ইচ্ছা নেই। আমরা পরিস্থিতি দেখি, এরপর পরিকল্পনা নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই বলেন শিক্ষার মান পড়ে গেছে। কিন্তু আমি তা দেখি না। অনেকে বলেন রাজধানীতে শিক্ষার মান এক রকম, গ্রামে আরেক রকম। তাই যদি হতো তবে বিভিন্ন অলিম্পিয়ার্ডে শুধু ঢাকার শিক্ষার্থীরাই ভালো ফল করত। কিন্তু আমরা দেখছি এসব প্রতিযোগিতায় খুলনা, সিলেট ও জেলা পর্যায়ের শিক্ষার্থীরাও ভালো করছে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, আজ আমরা যেখানে অবস্থান করছি এর জন্য বঙ্গবন্ধুকে ১২ বছর কারাগারে থাকতে হয়েছে।

অনুষ্ঠান শেষে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল চেয়ারম্যান ড. মো. সবুর খান। আরো বক্তব্য দেন, ড্যাফোডিলের নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডিআইটি গভর্নিং বডি প্রধান প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com