নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৮৮৩ পিস ইয়াবা, ৩৯.২ গ্রাম হেরোইন ও ২ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
Leave a Reply