নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহর পরিচালনার জন্য আমরা ঢাকাকে একটি নির্দিষ্ট সময়সূচির আওতায় আনতে চাইছি। সে লক্ষ্যে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আশা করি সবাই সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করবেন।
বুধবার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, নির্দিষ্ট সময়ে শহর পরিচালনার এমন পদ্ধতি সারা বিশ্বেই প্রচলন আছে। সে হিসাবে আমরা ঢাকা শহরকেও একটি নির্দিষ্ট সময় পরিচালনা করতে চাই।
তিনি বলেন, গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। ওষুধের দোকান বা ফার্মেসিকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি। অলিগলিসহ বিভিন্ন এলাকায় যেগুলো ফার্মেসি আছে তা রাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে। অন্য হাসপাতালের সঙ্গে যেসব ফার্মেসি সংশ্লিষ্ট, সেগুলো রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।
এর আগে, গত সোমবার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
Leave a Reply