শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুক্তি পেতে যাচ্ছে বিউটি সার্কাসের জয়া জাতির কাছে যে প্রশ্ন রাখলেন

মুক্তি পেতে যাচ্ছে বিউটি সার্কাসের জয়া জাতির কাছে যে প্রশ্ন রাখলেন

বিনোদন প্রতিবেদক

মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র বিউটি সার্কাস। ছবিটির নির্মাতা মাহমুদ দিদার। সম্প্রতি বিউটি সার্কাস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই প্রশ্ন ছুঁড়ে দেয়া হল জাতির বিবেকের কাছে।

জাতির বিবেকের কাছে প্রশ্ন, বিউটি সার্কাস কবে? এমন প্রশ্ন সম্বলিত একটি প্রোমোশনাল ভিডিও উন্মুক্ত হয়েছে চ্যানেল আই, বিউটি সার্কাস ও চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ফেসবুক পেজে।

এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার বলেন, “এটি একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমানঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নানা চড়াই উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে। খুব শিগগিরই মিলছে এর মুক্তির দিনক্ষণ ঘোষণা।”

দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে বিউটি সার্কাস চলচ্চিত্রটির নির্মাণ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাস ছবির শুটিং। দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। বিউটি সার্কাস সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও অর্থ সংকটের কারণে ছবির কাজ শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে নির্মাতা মাহমুদ দিদারকে।

 

চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ ও এবিএম সুমনকে। এতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com