শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে বাসভাড়া কমানোর বিষয়ে যা জানাল পরিবহন মালিক সমিতি

দেশে বাসভাড়া কমানোর বিষয়ে যা জানাল পরিবহন মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানোয় বাসভাড়া কমাতে মালিকদের আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

সোমবার (২৯ আগস্ট) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর বাসভাড়াও বাড়ানো হয়েছিল। এখন সরকার জ্বালানি তেলের দাম কমানোয় বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই।

শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।

এর আগে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা।

গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com