নিজস্ব প্রতিবেদক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে ৩১ আগস্ট ২০২২ইং বুধবার সকাল ১১.০০ টায় আব্দুস সালাম হল, জাতীয় প্রেসক্লাব, ৩য় তলা, ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেন, ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনী মোস্তাক জিয়ারা ’৭১ এর পরাজিত শক্তিদের ঐক্যবদ্ধ করে দেশে হত্যা-খুনের উপর বিএনপি-জামাতের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল। মির্জা ফকরুল সাহেবদের অর্জন ’৭৫ এর নারকীয় হত্যাকান্ড, ২১ আগস্টের নির্মম গ্রেনেড হামলা, দেশব্যাপী সিরিজ বোমা হামলা, দূর্নীতিতে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ান হওয়া, লুটপাট, খুন-গুমের অর্জন। তারা ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে দেশকে পাকিস্তানী তাবেদারী রাষ্ট্র বানাতে চায়। এদেশে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জীবিত থাকতে খালেদা-ফকরুল সাহেবদের সেই আশা পূরণ হবে না।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে বিজয় লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সকল ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণ করে শ্রমিক কর্মচারীদের রাষ্ট্রীয় কর্মচারীর মর্যাদায় প্রদান করেছিলেন। ’৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে দেশি বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর সেই প্রক্রিয়াকে একরকম বানচাল করে ফেলেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র থেমে নাই। সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে পরিবহণ শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সজাগ ও সতর্ক থাকার আহŸান জানাচ্ছি।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি.এম. জাফর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মিলন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজা। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, মোঃ কাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক মোঃ ইরফান করিম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোল্লা সাইদুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বাবুল সিদ্দিক। উপস্থিত ছিলেন জাতীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply