শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইভিএমের গ্রহণযোগ্যতা প্রমাণ করার দায়িত্ব ইসির’

ইভিএমের গ্রহণযোগ্যতা প্রমাণ করার দায়িত্ব ইসির’

নিজস্ব প্রতিবেদক

‘ইভিএম একটি আধুনিক ব্যবস্থা। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই। ইভিএম ছিনতাই করলেও লাভ হবে না। ইভিএমের কোনো আইনগত বাধাও নেই। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের দায় থাকবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচনে ইভিএমের গ্রহণযোগ্যতা জনগণের কাছে প্রমাণ করার দায়িত্ব ইসির নিতে হবে।’

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ৩১টি পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

ইভিএম বিশেষজ্ঞ মাহফুজুল হক বলেন, ব্যালট পেপারের মাধ্যমে ভোট হলে কেন্দ্র দখল করে ব্যালট চুরি বা ছিনতাইয়ের সুযোগ থাকে। কিন্তু ইভিএম ছিনতাই করলেও কোনো লাভ হবে না। একজনের ভোট আরেকজনও দিতে পারবে না। ব্যালট নির্বাচনে মারামারি ও রক্তপাতের ঘটনা ঘটে কিন্তু ইভিএমে রক্তপাতের কোনো ঘটনা ঘটেনি। ইভিএমে ফিঙ্গার প্রিন্ট না মিললে প্রিজাইডিং অফিসার এজেন্টদের কাছে পরিচয় শনাক্ত করে। প্রিজাইডিং অফিসার নিজের ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট দেওয়ার সুযোগ দেন। কিন্তু এ ধরনের ঘটনা মাত্র এক শতাংশ হয়েছে।

তিনি বলেন, ইভিএমে ইন্টারনেট, ব্লুটুথ নেই। কেন্দ্রের মধ্যে ইভিএমের কোনো পার্টস চেঞ্জ করারও সুযোগ নেই। কোনো প্রোগ্রাম বা পার্টসও বাইরে পাওয়ার সুযোগ নেই। ভারত বা অন্য দেশের ইভিএমে কাস্টমাইজড করার সুযোগ থাকলেও আমাদের ইভিএমে সুযোগ নেই। নির্বাচনের ফলাফলও পরিবর্তনের সুযোগ নেই। ফলাফল প্রকাশের পর প্রিন্ট করে কেন্দ্রে ফলাফলের কপি পাঠানো হয়। আবার ফলাফল দিতে দেরি হলেও কোনো সমস্যা নেই। কুমিল্লায় আধাঘণ্টা পরে ফলাফল প্রকাশ করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু আধাঘণ্টা কেন ৩০ বছর পরেও ফলাফল পরিবর্তেনর সুযোগ নেই। এসময় তিনি বলেন, একমাত্র শতভাগ স্বচ্ছ ভোটে ইভিএমের বিকল্প নেই।

সাংবাদিক অজয় দাস গুপ্ত বলেন, বছর দশেক আগে বরিশাল থেকে ঢাকায় এসে অফিস করা ভাবা যেত না। সেটি এখন পদ্মা সেতুর কারণে সম্ভব হয়েছে। অনেকে বিজ্ঞান মানে না প্রযুক্তি মানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাবে গুজব ছড়াচ্ছে। সামরিক শাসনের সময় মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার ছিল না। তখন যারা এসব কাজ করেছে তারাই এখন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। তারা মূলত নির্বাচনই চায় না। নির্বাচন বলতে তারা জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট, খালেদা জিয়ার ৯৬ এর ভোট আর হাওয়া ভবন বুঝে। তাই তারা ইভিএমে নির্বাচন চায় না।

বিগত নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন করেছে। আর নতুন নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করেছে। দুটি নির্বাচন অনেক ভালো হয়েছে। এই ধরনের নির্বাচন ব্যবস্থা হয়েছে।

ইলেকশন মনিটরিং ফোরামের সদস্য বুয়েটের উপ-উপাচার্য আব্দুল জব্বার খান বলেন, নির্বাচন কমিশন চালেঞ্জ করেছে ইভিএমে কোনো ত্রুটি আছে কি-না। রাজনৈতিক দলগুলোর উচিত এ সুযোগ গ্রহণ করা। তারা দেশি বা বিদেশি বিশেষজ্ঞদের দ্বারাও পরীক্ষা করাতে পারেন। মূলত নির্বাচনে হেরে যাওয়ার জন্য একটি পক্ষ ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। তাদের ইভিএম নিয়ে কথা না বলে এখন জনসম্পৃক্ত কাজ করা দরকার। মনোনয়ন দেওয়ার সময় সঠিক ব্যক্তিকে দেওয়া উচিত।

তিনি বলেন, এক পক্ষ বলছে আমাদের অধীনে নির্বাচন হবে, আরেক পক্ষ বলছে কারও অধীনে নির্বাচন হবে না। কিন্তু সংবিধান বলছে নির্বাচন কমিশনের দ্বারা নির্বাচন হবে। সংবিধানে তাদের সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে।

লেখক গবেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী বলেন, আমরা এখন সর্বকালের সেরা বিজ্ঞান চর্চার যুগে বসবাস করি। সবকিছুই এগিয়ে গেছে প্রযুক্তির উন্নয়নে। তথ্যের স্রোতে আমরা এগোচ্ছি। যান্ত্রিক সভ্যতার মাঝখানে ১৯৬০ সালে আমেরিকা ইভিএম চালু করে। আমরা অনেক পিছিয়ে জাপান আমেরিকা কম্পিউটার নিয়ে খেলা করে তখন গরুর ঘরে বসে স্বপ্ন দেখি। পৃথিবীতে যখন কাগজের ব্যবহার কমানো নিয়ে কথা বলে, তখন আমরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলি। যারা যান্ত্রিক সভ্যতার আবিষ্কার ও ব্যবহারে সবসময় বিরোধীতাকারী ছিল, তারা সবসময় পরাজিত হয়েছে। ইভিএম নিয়ে প্রশ্ন উঠে কিন্তু আমাদের গণতন্ত্র, রাজনীতি নিয়ে কথা আছে। নির্বাচন কমিশন স্বচ্ছ থাকলে সব মাধ্যমেই নির্বাচন সুষ্ঠু হবে। এজন্য নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি-না, নির্বাচনে কে যাবে কে যাবে না? আরেকটা প্রশ্ন নির্বাচন ইভিএমে হবে কি-না! আগের নির্বাচন নিয়ে কিছু কিছু দল প্রশ্ন তুলছে। এখন দুনিয়া ডিজিটাল। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এখন কাগজের পরিবর্তে আমরা প্রযুক্তির ব্যবহার করছি। নতুন প্রযুক্তির শুরুতে অনেকের আপত্তি থাকে কিন্তু পরে সেটি মেনে নেই। এখন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের দায় থাকবে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। ইভিএম পদ্ধতিকে পরিচিত করতে গ্রামের মধ্যে মানুষের কাছে পরিচিত করতে হবে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহসান উল্লাহ বলেন, প্রযুক্তি ব্যবহার না জানলে আমাদের অনেক প্রশ্ন জাগে। ইভিএমের প্রযুক্তি ব্যবহার নিয়েও নানা প্রশ্ন। মানুষ যখন ইভিএমের ব্যবহার ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে তখন তাদের এ দ্বিধা কেটে যাবে। নির্বাচন কমিশনকে সকলের কাছে এর ব্যবহার ও প্রযুক্তির সুরক্ষার বিষয়টি জানাতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নুর দুলাল বলেন, দেশ এগিয়ে গেছে। সর্বত্রই উন্নয়ন হয়েছে। অবকাঠামো থেকে স্যাটেলাইট সব দিক থেকে দেশ এগিয়ে গেছে। আমরা মনে করি নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। এখানে ভোট ডাকাতির সুযোগ নেই।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবেদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com