শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষার্থী কমেছে ১১ হাজার

শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষার্থী কমেছে ১১ হাজার

চট্টগ্রামপ্রতিনিধি :

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বারের তুলনায় প্রায় ১১ হাজার শিক্ষার্থী কমেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্ধের দিনেও খোলা রাখা হয়েছে শিক্ষা বোর্ড। গঠন করা হয়েছে ৮টি স্পেশাল ও ৬০ টি সাধারণ ভিজিল্যান্স টিমও।

অন্যদিকে এবারও ছেলে পরীক্ষার্থীর চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ২২৫ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৪৮৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবে এ বছর। ৬০ হাজার ২০৪ জন পরীক্ষার্থী এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ১৩৭ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

প্রতিবারের মতো এবারও পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করেছে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রয়েছে ৮টি স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমও। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পাঠাতে এ বছর দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে ভরে প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে। তবে পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছর ১ লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ১২২ জন। এবার ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

এর মধ্যে চট্টগ্রাম নগর ও জেলার ১ লাখ ৫ হাজার ৯২০ জন শিক্ষার্থী ১২৫টি কেন্দ্রে, কক্সবাজারের ২৩ হাজার ৪৩১ জন শিক্ষার্থী ২৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। তাছাড়া তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী ২১টি কেন্দ্রে, খাগড়াছড়ির ৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ২৩টি কেন্দ্রে এবং বান্দরবানের ৪ হাজার ৪৩ জন শিক্ষার্থী ১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com