শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হিজড়া-হকারদের মারামারি, আহত ৬

হিজড়া-হকারদের মারামারি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

রাজধানীর পল্টনে হিজড়া ও হকারদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন হিজড়া কমলা (১৮), লিজা (১৮), রশি (১৮) ও রুমি (১৯)। হকারদের মধ্যে আহত হন ফেরদাউস আহমেদ (২১) ও আদিজ মিয়া (২৫)।

আহত কমলা জানান, সাথীদের নিয়ে পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে যান তিনি। তখন হকাররাও সেখানে বসে খাবার খাচ্ছিলেন। কমলাদের উদ্দেশ করে তারা দ্রুত খেয়ে উঠে চলে যেতে বলেন। এ নিয়ে বাক-বিতণ্ডা ও পরে মারামারি হয় দুই পক্ষের মধ্যে।
আহত হকার আদিজ মিয়া বলেন, এক রিকশাযাত্রীর কাছ থেকে হিজড়ারা দশ টাকা দাবি করেন। ওই যাত্রীর কাছে খুচরা টাকা না থাকায় তিনি ১০০ টাকা দিয়ে বাকি ৯০ টাকা ফেরত চান। কিন্তু হিজড়ারা পুরো টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি প্রতিবাদ করেন। এতে হিজড়ারা উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। এ ঘটনা দেখতে পেয়ে অন্যান্য হকাররা এসে বাধা দিলে মারামারি শুরু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ৪ হিজড়া ও দুই হকার আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com