শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আবু হেনা রনি নিজেই আগুন ,ওকে পোড়ায় কার সাধ্য?

আবু হেনা রনি নিজেই আগুন ,ওকে পোড়ায় কার সাধ্য?

বিনোদন ডেস্ক:
আবু হেনা রনি নাটোরের তরুণ। তিনি কৌতুকের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে ওস্তাদ। কিন্তু দেশজোড়া পরিচিতি এসেছিলো ওপার বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর সুবাদে। শুধু দেশেই নয়, মীরাক্কেলের মঞ্চে সেরা হয়ে ওঠার সুবাদে পশ্চিমবঙ্গেও দারুণ পরিচিতি লাভ করেন রনি।
সেই রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়, তখন তার জন্য উদ্বিগ্ন ওপারের মানুষও। তার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি প্রার্থনায় সরব মীরাক্কেল পরিবার।
‘মীরাক্কেল’-এর সঞ্চালক মীর আফসার আলী তার ফেসবুক পেজে রনির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’

এই রিয়্যালিটি শো’র পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, ‘কথা হয়েছে ওর ম্যানেজারের সঙ্গে। এখন আগের থেকে ভালো আছে জানিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করি।’

রনি যখন মীরাক্কেলের প্রতিযোগী ছিলেন, তখন অনুষ্ঠানটির অন্যতম বিচারক শ্রীলেখা মিত্র দারুণ পছন্দ করতেন তাকে। রনির হাস্যোজ্বল মুখ আর অনবদ্য সব কৌতুকে মুগ্ধ হতেন গুণী এ অভিনেত্রী। তাই রনির সুস্থতা কামনা করে তিনি বললেন, ‘আবু হেনা রনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবু।’

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণ হয়ে পাঁচ জন দগ্ধ হয়। সেই পাঁচজনের একজন আবু হেনা রনি। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালি এবং এক পাশের কানও পুড়ে গেছে। এ কারণে তাকে শঙ্কামুক্ত বলতে পারছেন না।

উল্লেখ্য, ২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেয়। সে আসরে একের পর এক পরিবেশনায় বাজিমাৎ করেন আবু হেনা রনি। এমনকি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থ’র সঙ্গে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হন রনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com