নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- শাহ আলী থানা বিএনপির সাবেক সভাপতি পাপ্পু, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান, যুবদল নেতা কামালসহ ৯ জন।
শনিবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার সবাই পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপির এ নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছিল। হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply