শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিষেক আলিয়ার, আসছে ‘হার্ট অফ স্টোন’

অভিষেক আলিয়ার, আসছে ‘হার্ট অফ স্টোন’

বিনোদন ডেস্ক:
আসন্ন হলিউড চলচ্চিত্র ‘হার্ট অফ স্টোন’ দিয়ে হলিউডে অভিষেক করতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটিতে আরো রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান, খ্যাত গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান। সম্প্রতি সিনেমাটির নির্মাতারা কয়েকটি বিটিএস শট এবং অ্যাকশন দৃশ্য সমন্বিত একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওটিতে আলিয়া, জেমি এবং গ্যালকে মারাত্মক অ্যাকশন স্টান্ট করতে দেখা গেছে।

আসন্ন এই স্পাই-থ্রিলার সিনেমা সম্পর্কে আলিয়া বলেছেন, ‘সিনেমাটি দুর্দান্ত হতে যাচ্ছে। এতে এমন চরিত্রগুলো রয়েছে যাদের সঙ্গে আপনি সত্যিই সংযুক্ত হতে এবং তাদের অনুভব করতে পারবেন’।

ভিডিওটির টিজার শেয়ার করে এবং সিনেমাটিতে তাঁর চরিত্র ‘কেয়া ধাওয়ান’ এর পরিচয় দিয়ে আলিয়া লিখেছেন, ‘‘হার্ট অফ স্টোন এবং কেয়া’ আসছে নেটফ্লিক্সে। ’’

এর আগে আলিয়া ‘ওয়ান্ডার ওম্যান, খ্যাত গ্যাল গ্যাডটের সঙ্গে তাঁর প্রথম হলিউড অ্যাকশন সিনেমার শুটিংয়ের বিষয়ে কথা বলেছিলেন। পেটে সন্তান নিয়েই শ্যুটিং করার বিষয়টি জানিয়েছিলেন তিনি।

তিনি জানিয়েছিলেন, প্রথম অ্যাকশন সিনেমা হিসেবে তাঁর হাতে এই প্রস্তাবটি ছিল। তিনি এই অভিজ্ঞতা কখনোই ভুলতে পারবেন না কারণ সিনেমার পুরো টিম তাঁর সঙ্গে অনেক সুন্দর এবং ভাল আচরণ করেছে। এটি তাঁর সবচেয়ে সুন্দরতম অভিজ্ঞতার একটি।

আলিয়া, জেমি এবং গ্যাল গ্যাডট অভিনীত ‘হার্ট অফ স্টোন’ ২০২৩ সালে মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com