শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৯ মাস পর ধানুশ-ঐশ্বরিয়াকে নিয়ে নতুন গুঞ্জন

৯ মাস পর ধানুশ-ঐশ্বরিয়াকে নিয়ে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক:
চলতি বছরের প্রথম মাসেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার ধানুশ ও পরিচালক, রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়া। যে ঘোষণায় মন ভেঙেছিল ভক্তদের। তবে এ বিচ্ছেদের বিষয়টি স্থগিত হওয়ার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে।

সূত্রের খবর অনুসারে, বিবাহ বিচ্ছেদের আইনি পদ্ধতি চলাকালীনই এই দম্পতির এক ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা ওঠে। যা সমাধানযোগ্য বলেই মনে করছেন রজনীকান্ত পরিবার। একই সঙ্গে বিষয়টিতে সায় দিয়েছে ধানুশের পরিবারও। যারই প্রেক্ষিতে গুরুজনদের পরামর্শ অনুযায়ী বিয়ে ভাঙার আগে দ্বিতীয় বার ভাবতে বসেছেন ধানুশ-ঐশ্বরিয়া।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রজনীকান্তের বাড়িতে একটি পারিবারিক বৈঠক হয়েছে। সেখানেই পর্যালোচনার পর আপাতত ডিভোর্সের মামলা স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, আবারও একসঙ্গে ভাল থাকার চেষ্টা করবেন এই তারকা দম্পতি।
উল্লেখ্য, ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। তাদের দুই সন্তান যাত্রা ও লিঙ্গা। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। শোনা যায়, মেয়ের সংসার যাতে না ভাঙে তার জন্য বহু চেষ্টা করেছেন রজনীকান্ত। ধানুশকে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকী এ বিচ্ছেদ মেনে নেয়নি ধানুশের পরিবারও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com