শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুখ খুললেন বুবলী বিচ্ছেদের গুজব নিয়ে

মুখ খুললেন বুবলী বিচ্ছেদের গুজব নিয়ে

বিনোদন প্রতিবেদক:

বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চান তারা উভয়ই।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

এরপর শুটিংয়েও ফিরেছেন শাকিব-বুবলী। কিন্তু বার বার একটি বিষয় নিয়ে গুঞ্জন হয়েছেন বেশ। তা হলো শাকিব-বুবলীর বিচ্ছেদ। এতোদিন এই বিষয়ে বুবলী না কিছু বললেও এই প্রথম মুখ খুললেন গণমাধ্যমের কাছে।

এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন চিত্রনায়িকা বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।’

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

প্রসঙ্গত, ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com