শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘দুই দিনের দুনিয়া’ আসছে চঞ্চল-বাবুর

‘দুই দিনের দুনিয়া’ আসছে চঞ্চল-বাবুর

বিনোদন প্রতিবেদক:
‘টেকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো/ উইড়া উইড়া আইসা তুমি আমার ডালে বসো’ সম্প্রতি নেট দুনিয়ায় মাশা ইসলামের গাওয়া এই গানটি এখন ভাইরাল। গানটি দেখা যাবে অনম বিশ্বাস পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা দুই দিনের দুনিয়া-তে।
ট্রাক ড্রাইভার সামাদের সঙ্গে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামের এক অদ্ভুত ও রহস্যময় ব্যক্তির। জামশেদ দাবি করেন সে নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারে না জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার!

জামশেদের সঙ্গে সামাদের শুরু হয় দুইদিনের এক জার্নি। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে দুই দিনের দুনিয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিস্ট্রি-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তি পাবে ১৩ অক্টোবর রাত ৮টায়। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা যাবে খ্যাতিমান দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুকে।

কাজটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, চরকিতে আমি অনেক ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি, তবে দুই দিনের দুনিয়ার গল্পটা আগের সব গল্প থেকে একদম আনকমন। আমি সব সময় চাই নতুন গল্পে নতুন চরিত্রে কাজ করার জন্য।

‘পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি যে একটি মানসম্পন্ন কাজ হয়েছে দুই দিনের দুনিয়া।’

কাজটি নিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, দুই দিনের দুনিয়া সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। এই সিনেমার গল্পটা যখন শুনি তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সঙ্গে আমার প্রথম কাজ এটা। সব কিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল প্রচুর। আমার প্রত্যাশা বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।

পরিচালক বলেন, যেকোনো ফিল্মমেকার চায় যাদের সঙ্গে সে কাজ করছে তারা যেন সিনেমার গল্পে ফোকাস করে। আর বিগত দুই-তিন বছর ধরে এই গল্পটা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি অনেক চড়াই-উৎরায় পেরিয়ে কাজটা শেষ হয়েছে।

এই সিনেমায় তিনটি গান রয়েছে। যেগুলো পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

চঞ্চল-বাবু ছাড়াও এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরীসহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com