শিরোনাম :
পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণ: কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রনিকে ছাড়পত্র দেওয়া হতে পারে রবিবার: চিকিৎসক

রনিকে ছাড়পত্র দেওয়া হতে পারে রবিবার: চিকিৎসক

বিনোদন প্রতিবেদক:

‘গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার বেশ উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছেন। আমরা আশা করছি আগামী রবিবার তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে। ’ এমনটা জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের সমন্বয়ক ডাঃ সামান্ত লাল সেন।

তিনি বলেন, রনি ফলোআপে থাকবে। তিনি বর্তমানে কেবিনে আছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তাকে স্বাভাবিক খাবার খাওয়ানো হচ্ছে। এর আগে রনিকে এইচডিইউ তে রাখা হয়, সেখানে তার অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। এ ঘটনায় আহত বাকিরা হচ্ছেন, জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

তাদেরকে প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে রনি ও জিল্লুর রহমানকে স্থান্তর করা হয়। তাদের মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অক্লান্ত পরিশ্রমে আজ তাদের অবস্থার উন্নতি হয় বলেও জানিয়েছেন মেডিকেল বোর্ডের এই চিকিৎসক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com