বিনোদন ডেস্ক:
না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র শাস্ত্রী। শনিবার (১৫ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জিতেন্দ্রর মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা মনোজ বাজপেয়ী টুইটারে লেখেন, ‘মুম্বাইয়ে ক্যারিয়ার শুরুর দিকের বন্ধু জিতু শাস্ত্রীর (জিতেন্দ্র শাস্ত্রী) মৃত্যুসংবাদ পেয়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। একজন শক্তিশালী অভিনেতা এবং অসাধারণ একজন মানুষ চলে গেলেন।’
সদ্যপ্রয়াত এই অভিনেতার দীর্ঘদিনের বন্ধু সঞ্জয় মিশ্র ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘জিতু ভাই, আজকে আপনি থাকলে নিশ্চয় বলতেন, কখনও কখনও মোবাইলে নামটা রয়ে যায়। কিন্তু মানুষটা নেটওয়ার্কের বাইরে চলে যায়। আপনি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আমার মনের নেটওয়ার্কে আপনি চিরকাল থেকে যাবেন।’
Leave a Reply