শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবশেষে মুখ খুলেছেন পূজা শাকিব খান একটা ফুল প্যাকেজ:

অবশেষে মুখ খুলেছেন পূজা শাকিব খান একটা ফুল প্যাকেজ:

বিনোদন ডেস্ক :
অভিনেত্রী পূজা চেরি

নানা জল্পনা, গুঞ্জন ও গুজবের মধ্যে অবশেষে মুখ খুলেছেন পূজা চেরি। শাকিব খান ও বুবলির ইস্যুতে সম্প্রতি নাম জড়িয়েছিল তারও। তবে এ সম্পর্কে পূজার কোনো মন্তব্য না আসায় ভক্ত মহলে ছড়িয়ে পড়ে নানা কথা। অবশেষে শাকিব খান ইস্যুতে যমুনা টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী।

শাকিব খান ও বুবলির সন্তানের পরিচয় সামনে আসে কিছুদিন আগেই। এরপরই গোটা ইন্ডাস্ট্রিতেই রীতিমতো ঝড় ওঠে। এরই মধ্যে শাকিব খানের সাথে সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ের জন্য পূজার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা চলছে, এমন খবর ছড়িয়ে পড়তে অভিনেতার সাথে পূজার নাম জড়িয়ে বিভিন্ন তথ্য ভেসে আসতে থাকে। তবে এ নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন পূজা। তার মৌনতার সুযোগে আরও ডালপালা মেলে জল্পনা ও গুজব।

তবে মৌনতা ভেঙে অবশেষে এ বিষয়ে দেশিয় একটি গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন পূজা চেরি। সাক্ষাৎকারে শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করবো।

শোনা যাচ্ছিল, এই ইস্যু নিয়ে পূজা ও বুবলির মধ্যে তৈরি হয়েছে দা-কুমড়ো সম্পর্ক। তবে যমুনা টেলিভিশনের কাছে বুবলি সম্পর্কে পূজা বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলেন, বুবলি আপুর সাথে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজেটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সাথে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।

তবে এতোদিন কেনো চুপ ছিলেন এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে।

পূজা আরও বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন সবাইকে বলতে চাই, সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com