শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মডেল ও অভিনেত্রী যেভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান প্রীতম-শেহতাজ

মডেল ও অভিনেত্রী যেভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান প্রীতম-শেহতাজ

বিনোদন প্রতিবেদক
শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করছেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান। পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে।

 

আজ শুক্রবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের আয়োজনে শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে বলে জানিয়েছেন প্রীতম।

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেহতাজের কয়েকটি ছবি পোস্ট করলে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। অপর একটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ছবিগুলো ছিল গায়ে হলুদ অনুষ্ঠানের। নেটিজেনরা ধারণাই করতে পারেননি এই দুজন সত্যিকার অর্থেই বিয়ে করতে যাচ্ছেন।

কিছুদিন আগেই দল মিলে নেপাল গিয়েছিলেন। সেখানেও শেহতাজ ও প্রীতম ছিলেন। ছিলেন জেফার ও সুনেরাহ। বন্ধু বলয়ের মধ্যে এ দুজনের প্রণয়ের সম্পর্ক বাইরের কেউ টের পাননি।

শেহতাজ মূলত পরিচিত হয়ে উঠেছিলেন ধ্রুব গুহ’র শুধু তোমার জন্য গানের মাধ্যমে। , এই গানে শেহতাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সিয়াম। গানটি এখন পর্যন্ত স্ট্রিম হয়েছে এক কোটি ২০ লাখ বার। স্বাভাবিকভাবে বলা যায় শেহতাজের মুখকে কতটা পরিচিত রেছে এই গান। ৭ বছর আগের মুক্তি পাওয়া গান এটি।

তবেবে পাঁচ বছর আগে প্রীতমের গানের মডেল হতে গিয়ে জড়িয়ে পড়েন প্রণয়ে। এবার এই প্রণয়, পরিণয়ে রূপ নিতে যাচ্ছে।

বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয়েও বেশ নাম করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com