শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এমন চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি: মিম

এমন চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি: মিম

বিনোদন প্রতিবেদক:

তিন মাস পেরিয়ে এখনো সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ‘পরাণ’। অন্যদিকে গেলো শুক্রবার (২৮ অক্টোবর) থেকে চলছে নতুন ছবি ‘দামাল’। দুটি ছবির মূল নারী চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম। প্রেক্ষাগৃহে একসঙ্গে দুই সিনেমা, নিজের ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার এই অভিজ্ঞতার মুখোমুখি তিনি। তাই উচ্ছ্বাস-আনন্দের ভেলায় ভাসছেন অভিনেত্রী।
বললেন, এর আগে কখনো এমনটা হয়নি। গত শুক্রবারও ‘পরাণ’র হাউজফুল শো গেছে। একসঙ্গে দুই সিনেমা চলছে এবং দুটোই ভালো যাচ্ছে, এটা সত্যিই অনেক বড় ব্যাপার।

‘দামাল’-এ হাসনার ভূমিকায় অভিনয় করেছেন মিম। এ চরিত্রে যেমন সারল্য-মিষ্টতা আছে, তেমনি আছে ভয়ংকর অগ্নিরূপ। মিমের ভাষ্য, এমন চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি। তাই দর্শকরা খুব উৎসাহ দিচ্ছেন। টিমের সঙ্গে হল ভিজিটে যাচ্ছি, দর্শকের প্রচুর ভালোবাসা পাচ্ছি। যারাই দেখছেন, খুবই ভালো বলছেন।

‘পরাণ’ ও ‘দামাল’ দুটি সিনেমারই নির্মাতা রায়হান রাফী। আবার বিদ্যা সিনহা মিমের পাশাপাশি দুই সিনেমায় আছেন শরিফুল রাজও। ফলে স্বাভাবিকভাবেই সিনেমা দুটির মধ্যে তুলনা চলে আসে। এই পরিপ্রেক্ষিতে মিমের কাছে জানতে চাওয়া হয়, ‘পরাণ’র সাফল্যের ধারা কতখানি ধরে রাখতে পারবে ‘দামাল’?

অনন্যা ও হাসনাকে পর্দায় জীবন্ত করে তোলা মিমের জবাব, ‘পরাণ’ কিন্তু ধীরে ধীরে এগিয়েছে। আমরা মনে করি, ‘দামাল’ও সেভাবে এগোবে। মাত্র তো দু’দিন গেলো। তাছাড়া এখন কোনো উৎসব নেই। ‘পরাণ’ তো ঈদের সময় মুক্তি পেয়েছিল। তখন খুব বেশি প্রচারণা না করলেও দর্শক দেখেছে। কারণ, ঈদের সময় প্রচুর মানুষ সিনেমা দেখেন। আর ‘দামাল’র বিষয়বস্তুও কিন্তু ব্যতিক্রম; এরপরও মানুষ দেখছে, এটাই তো বড় বিষয়।

২০২২ সালকে অভিনেত্রী মিমের পুনর্জন্মের বছর বলেও মনে করেন অনেকে। কেননা, বছরের আলোচিত দুই সিনেমার অন্যতম আকর্ষণ তিনি; পাশাপাশি এগুলোতে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে এবং পাচ্ছে।

বর্তমানে এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘অন্তর্জাল’ নামের একটি ছবি। যেটার নির্মাতা দীপংকর দীপন। এটি ছাড়া আপাতত নতুন কোনও ছবিতে যুক্ত হননি মিম।

উল্লেখ্য, ‘দামাল’-এ মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত প্রমুখ। দেশের ২২টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com