বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা রম্ভা সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন। মঙ্গলবার কানাডার টরন্টোতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে দুর্ঘটনায় রম্ভা সুস্থ থাকলেও তার কন্যা সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এ দুর্ঘটনার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রম্ভা লিখেছেন—‘স্কুল থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার সময়ে আমাদের গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। সঙ্গে আমার বাচ্চারা ও আয়া ছিল। আমরা সবাই আঘাত পেয়েছি। তবে সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
রম্ভা সালমান খান সঙ্গেও জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। ‘জুড়ওয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি।
ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে কানাডায় বসবাস করছেন রাম্ভা। জাঁকজমকপূর্ণ রুপালি জগত থেকে বিদায় নিয়ে সংসারে মন দিয়েছেন তিনি। বলিউডের এই অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের জননী।
রম্ভা ১৯৯২ সালে মালায়ালাম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। একই বছর তেলেগু ফিল্মেও অভিষেক হয় তার। এরপর তামিল, কন্নড়, ভোজপুরী, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষার অনেক সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী। ‘দাদা’, ‘চিতা’, ‘রিফিউজি’ নামে ভারতীয় বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি।
Leave a Reply