শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে : রাজ রীপা

শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে : রাজ রীপা

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা রাজ রীপা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি। এতে সিক্স প্যাক দেখা যাবে নায়িকার। এই সিনেমার মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি!

সোশ্যাল মিডিয়ায় শাকিবের পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাজ রীপা লিখেছেন, ‘শের খান’ সিনেমার জন্য শুভকামনা। কিন্তু শের খানের আগে মুক্তি তার সিক্স প্যাক নিয়ে হাজির হবে। চ্যালেঞ্জটা না হয় প্রিয় হিরো সুপারস্টারের সঙ্গেই নিলাম।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানান, শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্স প্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা তার সঙ্গেই নিয়েছি।

তিনি যোগ করেন, ‘শের খান’-এর আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ পাবে। এতে আমার সিক্স প্যাক দেখা যাবে। যেহেতু আমার সিনেমাটি আগে রিলিজ হবে, তাই দর্শক আমার সিক্স প্যাক আগে দেখবে- সেটাই বলতে চেয়েছি।

রাজ রীপা বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক সিনেমা। এই সিনেমার জন্য আমার লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। একটি চরিত্র হয়ে উঠতে পাগলের মতো দৌঁড়েছি।

সিনেমার গল্প প্রসঙ্গে নায়িকা জানান, আমাদের সমাজে নারীরা প্রতিধাপে বিপদের মুখে পড়ে। প্রতিটি সেক্টরে থাকে নানা সীমাবদ্ধতা। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে, কী ঘটতে পারে সেটিই পর্দায় দেখা যাবে।

প্রসঙ্গত, ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রীপা। তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com