বিনোদন ডেস্ক:
কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। রোববার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে আলিয়া ভাট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গণমাধ্যমটি জানায়, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে।
হাসপাতাল সূত্রে হিন্দুস্তান টাইমস জানায়, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
এর আগে গত জুন মাসে মা হবেন এই খবর শেয়ার করে আলিয়া ভাট।সে সময় সামাজিকক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘Our baby ….. coming soon’। সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই আলিয়া-রণবীরের সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতে থাকে।
প্রেগন্যান্ট অবস্থাতেও ছুটি নেননি আলিয়া। নিজের নতুন ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেন। এরপর দেশে ফিরে বেবি বাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে।
পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।
Leave a Reply