শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অনুমতি পেলেও যেসব শর্ত মানতে হবে নোরাকে

অনুমতি পেলেও যেসব শর্ত মানতে হবে নোরাকে

বিনোদন ডেস্ক:

নোরা
সকল জল্পনা-কল্পনা শেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তবে অনুমতি পেলেও বেশ কিছু শর্ত মেনেই ঢাকায় আসবেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতিপত্রে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) ঢাকায় আসছেন নোরা ফাতেহি। এক দিন অবস্থান করেই তিনি ভারতে ফিরে যাবেন। বাংলাদেশে তাকে এক দিন শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে।

স্বাক্ষরিত ওই অনুমতি পত্র থেকে জানা যায়, উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য নোরাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে এ ডকুমেন্টারিটি নির্মিত হবে।

ওই শর্তে আরও বলা হয়, আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) নোরা শুটিংয়ের জন্য ঢাকায় অবস্থান করতে পারবেন। এ ছাড়া শুটিংয়ের বাইরে আর কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না নোরা ফাতেহি।

নোরা ফাতেহিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা।

তিনি সংবাদমাধ্যমকে জানান, নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জল ঘোলার চেষ্টা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। তার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।

এর আগে, ঢাকার মঞ্চে নোরার নাচার প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত ১৭ অক্টোবর উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নোরার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com