যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চঞ্চল ফিরছেন ‘রাড়াঙ’ এর ২শ’ তম প্রদর্শনীতে মঞ্চে

চঞ্চল ফিরছেন ‘রাড়াঙ’ এর ২শ’ তম প্রদর্শনীতে মঞ্চে

বিনোদন প্রতিবেদক:

মঞ্চ নাটকে এখন চঞ্চল চৌধুরীকে দেখা যায় কালেভদ্রে। অথচ অথচ মঞ্চেই শুরু তার জীবন। ২০১৬ সালের ফেব্রুয়ারি শেষ দিকে আরণ্যকের ‘চে’র সাইকেল নাটকে সর্বশেষ মঞ্চে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এরপর প্রিয় নাট্যদলের হয়ে আর মঞ্চে উঠা হয়নি।

এবার জানা গেল আরণ্যকের হয়ে চঞ্চল চৌধুরী ফিরছেন মঞ্চে। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ‘রাড়াঙ’ নাটকের ১৯৯ ও ২০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই নাটক নিয়েই মঞ্চে হাজির হবেন চঞ্চল ।

‘আরণ্যক’ তাদের শিল্পযাত্রার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে দলটি বছরব্যাপি নানা আয়োজনের পরিকল্পনা করেছে। এ আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। জানা গেছে, ‘রাড়াঙ’ নাটকে বেশ বিরতির পর মঞ্চে হাজির হবেন অভিনেতা শামীম জামান, আখম হাসান ও জয়রাজও।

মঞ্চে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, মামুন ভাইর [মামুনুর রশীদ] জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক উৎসবে আড়াই বছর আগে সর্বশেষ মঞ্চে অভিনয় করেছি। নানা কারণে আর অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘদিন পর মঞ্চে উঠবো ভেবে ভালই লাগছে।

এ অভিনেতা আরও বলেন, ‘মঞ্চ আমার কাছে স্বপ্নের জায়গা। এখান থেকেই ক্যারিয়ার শুরু। টেলিভিশন ও চলচ্চিত্রে ব্যস্ত হওয়ায় মঞ্চে অভিনয় কমে গেছে। মঞ্চে উঠছি না, তার মানে এই নয় যে মঞ্চের সঙ্গে আমার দুরত্ব আছে। আমি ‘আরন্যক’ নাট্যদলের দলের সক্রিয় সদস্য। এখন অভিনয়টা শুধু করা হয়ে উঠে না। তবে দলের পাশে সবসময় থাকি। প্রতিদিনের আপডেট আমার কাছে আছে। কবে কোন প্রোডাকশন হচ্ছে, নতুন নাটকের মঞ্চায়ন-সব খবরই রাখছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com