শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেতা বিক্রম গোখলে আর নেই

অভিনেতা বিক্রম গোখলে আর নেই

বিনোদন ডেস্ক:

বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে আর নেই। আজ মধ্যরাতে ভারতের পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর-হিন্দুস্তান টাইমসের

স্বজনরা জানিয়েছেন, গত ১৫ দিন ধরেই পুনের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেতা। তার শারীরিক অবস্থা খারাপের দিচ্ছে যাচ্ছিল। বুধবার সকালেও তার অবস্থা বেশ সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন।

তার মরদেহ পুনের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য মরদেহ নেওয়া হবে। মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৬ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন বিক্রম গোখলে। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি।

সম্প্রতি তাকে ‘নিকম্মা’ ছবিতে দেখা গেছে। ছবিটিতে মুখ্য চরিত্রে ছিলেন শিল্পা শেট্টি এবং অভিমন্যু দাশানি।

বিক্রম গোখলে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের বাবার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়াও ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’ ছবিতেও তার অনবদ্য অভিনয় আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে।

মারাঠি ‘অনুমতি’ ছবিতে অভিনয়ের সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান তিনি। বিক্রম গোখলের পরিবারের অনেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা চন্দ্রকান্ত গোখলে ছিলেন মারাঠি ছবি এবং থিয়েটারের অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com