শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা ম্যাজিস্ট্রেট টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পেছাল

ঢাকা ম্যাজিস্ট্রেট টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক:
জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতি

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১১ জানুয়ারি।

আজ মঙ্গলবার মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়ে এ তারিখ নির্ধারণ করেন।

এ নিয়ে অষ্টমবারের মতো সময় নিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা শাখার পরিদর্শক ও হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার সময় চেয়ে আবেদন করেছিলেন।

গত ২৪ মার্চ ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতিকে গুলি করে হত্যা করা হয়। মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের মতিঝিল শাখার সাবেক সাধারণ সম্পাদক টিপুর গাড়ি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান জামাল প্রীতিও (২২) গুলিবিদ্ধ হন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে সুমন শিকদার ওরফে মুসাসহ গ্রেপ্তার ৩ জন হত্যার দায় স্বীকার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com