শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিরপুর জুতা পায়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

মিরপুর জুতা পায়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপচে পড়া ভিড়। তবে কালের বিবর্তনে বদলে যাচ্ছে শ্রদ্ধা নিবেদনের ধরন। স্মৃতিসৌধের বেদিতে সকলকেই জুতা পায়ে উঠতে দেখা যায়। ‘স্মৃতিসৌধের মর্যাদা রক্ষার্থে জুতা ও সেন্ডেল পরে উঠবেন না’ অন্যান্য বার স্মৃতিসৌধের সামনে এ ধরনের সাইনবোর্ড থাকলেও এবার তা দেখতে পাওয়া যায়নি।

 

বুধবার সকাল ৭ টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুলেল শ্রদ্ধা জানান। এরপর সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত করা হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে ভিড় করেন। এ সময় সাংগঠনিক ব্যানার, স্লোগান ও সেলফি তুলতেই অনেককে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো বেদিতে উপস্থিত হন। সকাল পৌনে ৯টার দিকে বিএনপিসহ তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে হাজির হন।

নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই স্মৃতিসৌধসহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। প্রবেশ পথের বিভিন্ন স্থানে তল্লাশির ব্যবস্থা রাখা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর এ দেশের প্রথম শ্রেণির সব বুদ্ধিজীবীদের হত্যা করে। সেই শহীদ বুদ্ধিজীবীদের সম্মান জানাতে প্রতি বছর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com